সিলেটে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৮:০০:৩২ অপরাহ্ন

পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট অডিশন পর্ব বৃহস্পতিবার কাজীর বাজার এলাকার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ‘কণ্ঠে ছড়াক পবিত্র বাণী’ স্লোগানে দেশব্যাপী উদীয়মান হাফেজদের অসাধারণ প্রতিভা ও তেলাওয়াত দক্ষতাকে সম্মান জানাবে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তে পবিত্র কোরআন চর্চায় নিবেদিত সমুধুর কণ্ঠের তেলাওয়াতকারীদের প্রতিভা অন্বেষণেই এই আয়োজন। এদিন সকাল থেকেই সিলেট অঞ্চলের প্রতিভাবান হিফজুল কোরআনের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গণ।
সিলেটে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যাদের মধ্যে মূল পর্বে চূড়ান্তভাবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ২ জন। যারা পরবর্তীতে সারা দেশ থেকে অনুরূপভাবে নির্বাচিত প্রতিযোগীদের সাথেই প্রতিযোগিতা করবে।
প্রতিযোগিতার মূলপর্বে প্রধান বিচারক হিসেবে ছিলেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) চেয়ারম্যান ক্বারী শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারী, জর্ডান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত ও সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী।
আগামী রমজান মাসে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে চ্যানেল ডিবিসিতে। পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০ লক্ষ টাকার সমমানের পুরস্কার। এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৬ বা এরচেয়ে কম বয়সী কিশোর/কিশোরীরা অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তি






