জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩৩:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লার সভাপতিত্বে ও দুর্নীতি বিরোধী কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন জালালীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ, দুর্নীতি বিরোধী কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মুহিবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। এর আগে সকাল ৯টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।






