জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ওসমানীনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর পুড়ানোর অভিযোগ


প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯:৫২ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর পুড়ানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের চরইসবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন ঘর পুড়িয়ে ১ লক্ষ টাকার ক্ষতি করেছেন বলে মঙ্গলবার দুপুরে মৃত সরাফত উল্লার ছেলে মতিউর রহমান বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে মতিউর রহমানের বাড়িতে খড়ের ঘর আগুনে জ¦লছে দেখেন ব্যবসায়ী শাকির আহমদ। তখন তিনি আগুন লেগেছে বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ও বাড়ির মালিক এগিয়ে এসে আগুনে পানি দিতে থাকেন। এরপর তিনি ইউপি সদস্য ও তাজপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খড়সহ ঘর এবং ঘরের পাশের কিছু গাছ আগুনে পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শাকির আহমদ বলেন, আমি এবং চেয়ারম্যান কবির আহমদ রাত ১টার দিকে দলীয় মিটিং শেষে গ্রামের ভিতরে আসি। কিছু শব্দ শুনে এগিয়ে ঘর পুড়ছে দেখে আগুন লেগেছে বলে চিৎকার দিই। চিৎকার শুনে লোকজন আসলে তাদের নিয়ে আগুন নেভাতে চেষ্টা করি এবং স্থানীয় মেম্বার ও ফায়ার সার্ভিসে খবর দেই। বাড়ির মালিক মতিউর রহমান বলেন, রাতে শাকির আগুন লেগেছে বলে চিৎকার দিলে আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি, শেখ আনোয়ার হোসেন বাড়ির পূব দিক থেকে দৌড়ে গিয়ে তার ঘরে ঢুকছে। সে আমার এ জায়গাটি দখলে নিতে ঘরে আগুন লাগিয়ে স্থান খালি করেছে।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা শেখ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি মিথ্যা বানোয়াট। তারা পঞ্চায়েতের মানুষের কাছে স্বীকার করেছে, শাকির তাদেরকে ঘুম থেকে জাগানোর পর আগুন দেখতে পায়। তারাতো ঘুমে ছিল, আমাকে দেখলো কিভাবে। স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, আমি খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যাই। কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না।

তাজপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ফরহাদ মিয়া বলেন, আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। আমি বিষয়টির খবর নেব।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top