জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে অর্থনৈতিক শুমারি উদ্বোধন


প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:০০:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর উদ্বোধন উপলক্ষে সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেস্টুন এবং বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পরে র‌্যালিটি নগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকার, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় সিলেটের যুগ্ম পরিচালক ও বিভাগীয় শুমারি/জরিপ কমিটির সদস্য সচিব মো. সাহাবুদ্দীন সরকার, জেলা পরিসংখ্যান অফিস সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামাল উদ্দিন, পরিসংখ্যান অফিসার মিন্টু সরকার, পরিসংখ্যান অফিসার মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, পরিসংখ্যান অফিসার সুব্রত রঞ্জন হাজরাসহ সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আওতাধীন বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট প্রতিনিধি, অর্থনৈতিক শুমারি-২০২৪ এ নিয়োজিত বিভিন্ন জোনের গণনাকারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী প্রমুখ।

র‌্যালি শেষে বিভাগীয় পরিসংখ্যান অফিস সিলেটের যুগ্ম পরিচালক মো. সাহাবুদ্দীন সরকার বলেন, সিলেট বিভাগের প্রতিটি অর্থনৈতিক ইউনিটকে অর্থনৈতিক শুমারি এ কাউন্ট করা হবে। যদি কোন অর্থনৈতিক ইউনিট বাদ পরে তাহলে তারা সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসে তা অবহিত করবেন। তিনি এ প্রসঙ্গে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর মূল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’ ব্যবহার করে ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর দেশব্যাপি অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top