জকিগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট আটক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৮:৩২:৪৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ ১জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ইয়াবা সম্রাটকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। ১ হাজার পিস ইয়াবার অনুমান মূল্য সাড়ে তিন লক্ষ টাকা।সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিরশ্রী ইউনিয়নের বড়পাতন এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ আলতাব হোসেন (৩৬)কে ইয়াবাসহ আটক করে। আটক আলতাব হোসেন উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাতন গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র।
অপরদিকে থানা পুলিশের আরেক অভিযানিক দল নারী শিশু ( ধর্ষণ) মামলায় এজহারনামীয় সাহেদ মিয়া (২০) কে আটক করে। তিনি খলাছড়া ইউনিয়নের বনতেরাপুুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় ছাত্রলীগের জুনেদ আহমদ (২৮) নামীয় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতির চক গ্রামের কবির আহমদের পুত্র। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানাকে অপরাধমুক্ত করতে আমরা পুলিশ সর্বাবস্থায় তৎপর রয়েছি।






