জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

৬ মাস জ্বালানী তেলের দাম বাড়বে না


প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৩০:১৩ অপরাহ্ন

জাতীয় মিডিয়া ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে’ জ্বালানী তেল সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসে জ্বালানী তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই। এছাড়া জ্বালানী তেল আমদানির ক্ষেত্রে প্রিমিয়াম খাতে ২০২৫ সালের প্রথম ৬ মাসে প্রায় ৭৬০ কোটি সাশ্রয় হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি)।

টেন্ডার শর্ত শিথিলকরণ ও ব্যাপক দরকষাকষির মাধ্যমে সরবরাহকারী পরিবহন খরচ কমানোর ফলে এই সাশ্রয় হবে। এর ফলে গ্রাহক পর্যায়ে জ্বালানী তেলের দাম না কমলেও বর্তমান পরিস্থিতিতে বর্ধিত ব্যয়ের বোঝা থেকে রেহাই দেয়া যাবে বলে মনে করছেন বিপিসি কর্মকর্তারা।

লক্ষণীয় যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঘোষণা করেন যে, জ্বালানী খাতে ভর্তুকি কমাতে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেল-গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে। এখন থেকে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেল গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে। তখন জ্বালানী বিশেষজ্ঞ ডঃ এজাজ হোসেইন বলেন, আমাদের দেশে দেখা গেছে, যখন জ¦ালানী তেলের দাম খুব কমে যায়, সরকার দামটা সমন্বয় করে না। ফলে ভোক্তারা দাম কমে যাওয়ার সুবিধা পায় না। আবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে সরকার কিন্তু সাথে সাথে দাম বাড়িয়ে দেয়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে জ্বালানী খাত নিয়ে যে তেলেসমাতি হয়েছে, তা দেশের সকল মানুষ অবগত। সরকারের শীর্ষ মহলের পছন্দমতো জ্বালানী সরবরাহকারী নিয়োগ দেয়া হতো। ফলে তাদের সার্ভিস চার্জ বা প্রিমিয়াম বাড়িয়ে দেখানো হতো। এ নিয়ে দর কষাকষির কোন সুযোগ ছিলো না। আর এই বাড়তি সার্ভিস চার্জ বা কমিশনের খেসারত হিসেবে সরকারকে হাজার হাজার কোটি টাকা দিতে হতো। সরকারের ঘনিষ্ঠজন অর্থাৎ অলিগাররা এভাবে হাতিয়ে নিতো বিপুল অর্থ। অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্নীতি বন্ধ করায় এখন বিপুল অর্থ সাশ্রয় হচ্ছে।

জানা গেছে, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিপিসি’র তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬ মাসে মোট ২৫.৬ লাখ টন জ্বালানী তেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েছে কর্পোরেশন। এর মধ্যে প্রিমিয়াম তথা সার্ভিস চার্জ নিয়ে দরকষাকষির মাধ্যমে প্রায় ১৪ লাখ টন পরিশোধিত জ¦ালানী তেল কেনা হবে। সংশোধিত প্রিমিয়ামের ফলে গত ৬ মাসে কেনা বিভিন্ন ধরনের জ¦ালানী তেলে ইউনিট প্রতি কমপক্ষে ২ ডলার থেকে ৩.৯৮ ডলার পর্যন্ত সাশ্রয় হবে।

সর্বোপরি জ্বালানী খাতে দুর্নীতি ও অনিয়মের লাগাডম টেনে ধরার ফলে বিপিসি’র লোকসান কমে সাশ্রয় হচ্ছে বড়ো অংকের অর্থ। বিপিসি’র চেয়ারম্যান মোঃ আমিন উল আহসান বলেন, এবারের আন্তর্জাতিক দরপত্র খুবই প্রতিযোগিতাপূর্ণ ছিলো। কিছু শর্ত শিথিল করা হয়েছে। যেমন, যাদের (সরবরাহকারী) রিফাইনারি নেই, তারা সরবরাহ করতে পারবে না-আমরা সেটা তুলে দিয়েছি, সহজ করে দিয়েছি। ভালো ট্রেডার হলে, রিফাইনারি না থাকলেও সরবরাহ করতে পারবে। তিনি আরো বলেন, আগের দরকষাকষির সময় অনেক বকেয়া থাকতো। এ কারণে তারা বকেয়া নিয়ে চাপ দিতো। এবার বকেয়া না থাকায় শক্তভাবে দরকষাকষি করা গেছে। জ¦ালানী তেলের আন্তর্জাতিক দর এবং প্রিমিয়াম ব্যয় হিসেব করেই গ্রাহক পর্যায়ে জ্বালানীর মূল্য নির্ধারণ করা হয়। এখন যে পরিস্থিতি, বিশেষ করে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে জ¦ালানী তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিলো না। ব্যয় সংকোচন ও সাশ্রয়ের ফলে আপাতত নতুন করে জ্বালানী তেলের দাম না বাড়ালে চলবে। তিনি বলেন, এভাবে দরকষাকষি আমদানি ব্যয় কমাতে ও দেশীয় বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্যয় সাশ্রয়ের ফলে ২০২৫ সালের প্রথমার্ধে গ্রাহক পর্যায়ে জ¦ালানীয় তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।

উপরোক্ত ঘটনাটি যেমন স্বস্তিকর তেমনি গ্রাহক পর্যায়ে আশাব্যঞ্জক। অথচ স্বৈরশাসক হাসিনা যখন তখন জ্বালানীর মূল্যবৃদ্ধির হুমকি দিতো, মূল্যবৃদ্ধি করতো। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে সরবরাহ বন্ধ করার হুমকি দিতো। জনগণ বিদ্যুৎ ও জ্বালানীর উচ্চমূল্য পরিশোধ করা সত্বেও এই খাতে সাশ্রয় দূরে থাক, ঘাটতি কখনো দূর হতো না। আর এজন্য দায়ী ছিলো সরকারের শীর্ষ মহলের সীমাহীন দুর্নীতি ও লুটপাট। দুর্নীতিবাজ সরকারের পতনের পর এই খাতে এখন শৃংখলা ফিরে আসতে শুরু করেছে। উপরের বিষয়টি এর প্রকৃষ্ট উদাহরণ। দেশবাসী সকল খাতে এমন সুনীতি ও সুশৃংখলা কামনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top