জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

একটি মানবিক সিদ্ধান্ত বটে!


প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৩০:০৬ অপরাহ্ন


দেশে কোটি মানুষ যখন বেকার ও অর্ধ বেকার, ব্যবসা বাণিজ্যে চরম মন্দা এবং প্রধান খাদ্যপণ্য চালসহ অনেক পণ্যের দাম সাধারণ মানুষের পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রস্তাবে অনেকে হতবাক হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা এমন বৈষম্যমূলক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এটি একটি ভালো সিদ্ধান্ত। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপদেষ্টার কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে সায় না দিয়ে ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচিন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে।

লক্ষণীয় যে, সাড়ে ১৪ লাখ সরকারী চাকরীজীবিকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিলো অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারী চাকরীজীবিদের বাড়তি ও শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে খরচ হবে অন্তত সাড়ে ৫ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র মতে, মহার্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে। তবে প্রতি বছর বাজেটে বেতন-ভাড়া খাতে বরাদ্দ ৬ থেকে ৮ শতাংশ বাড়ে। সে হিসাবে আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে এ খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৮৯ হাজার কোটি টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হতো আরো প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন-ভাতা খাতে ব্যয় হতো সাড়ে ৯৬ হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় লক্ষ কোটি টাকা।

সচেতন মহল মানে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারী ব্যয়ে কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়ার যৌক্তিক সময় নয়। এ প্রসঙ্গে বিশ^ ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মহার্ঘ ভাতা দেয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারী কর্মচারীরা খুব কম বেতনে চাকরী করছেন। ২০১৫ সালের পর থেকে সরকারী চাকরীজীবির বেতন বেসরকারী খাতের চেয়ে ভালো অবস্থায় রয়েছে।

বলা বাহুল্য, বিগত সরকারের আমলে সরকারী চাকরীজীবিদের কয়েক দফা বেতন ও ভাতা বৃদ্ধির সময় কখনোই বেসরকারী চাকরীজীবি কিংবা সাধারণ জনগণের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করা হয়নি। জনগণের অর্থ থেকে যখন খুশি তখন হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে জনসংখ্যার ক্ষুদ্র একটি অংশকে খুশি রাখার জন্য। সরকারী নীতি নির্ধারক আমলারা যেভাবে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করেছেন, তা অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন মহল। শুধু অবৈধ পন্থায় ক্ষমতায় টিকে থাকার জন্য ঘুষ কিংবা উপঢৌকন হিসেবে এভাবে জনগণের অর্থ বিতরণ বরাদ্দ করা হয়েছে। অতি সম্প্রতি এই স্বার্থন্বেষী কায়েমী আমলা গোষ্ঠী যখন দেশের অর্থনৈতিক দুরবস্থা, মূল্যস্ফীতি ও জনগণের আর্থিক কষ্টের কথা বিবেচনা না করে আবারো বিগত স্বৈরাচারী সরকারের সময়ের অনুসরণে বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব মেলে ধরেন। কিন্তু এখন তো আর স্বৈরাচারী হাসিনার আমল নয় যে বললেই সরকার প্রধান বেসরকারী চাকরীজীবি ও সাধারণ জনগণের আর্থিক অবস্থা বিবেচনা না করেই এমন অমানবিক সিদ্ধান্ত নেবেন। এ কথা অনস্বীকার্য যে, হুট করে একটি বিশেষ গোষ্ঠীর বেতন-ভাতা বৃদ্ধি দেশের মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। এতে সাধারণ জনগণের দুর্ভোগ আরো বাড়ে, যদি না তাদের জন্যেও প্রণোদনা ও আয়বৃদ্ধির ব্যবস্থা করা হয়। বর্তমানে বেসরকারী চাকরীজীবি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ সীমিত আয়ের মানুষ চরম আর্থিক সংকটে আছেন। কোটি লোক বেকার ও অর্ধ বেকার। এ অবস্থায় তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির কোন উদ্যোগ না নিয়ে শুদু ১৮ লাখ সরকারী চাকরীজীবির বেতন-ভাতা আরেক দফা বৃদ্ধি যেমন বৈষম্যমূলক, তেমনি অমানবিক। তাই সরকারের শীর্ষমহল কর্তৃক মহার্ঘ ভাতা বৃদ্ধির উপরোক্ত সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন সচেতন মহল।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top