জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ল’ কলেজের অধ্যক্ষের জালিয়াতি!


প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৫:৫৬ অপরাহ্ন


গতকাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়েছে। ‘৩০ বছর পর জানা গেলো আইন কলেজের অধ্যক্ষের সনদ ভুয়া’ শিরোনামে প্রকাশিত এই সংবাদে বলা হয়েছে, ৩০ বছর পর জানা গেলো কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজের অধ্যক্ষের এলএলবি পাসের সনদটি জাল। এই অধ্যক্ষের নাম সরদার মোঃ আলী আজাদ। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াছ। এ নিয়ে কুমিল্লা আদালত পাড়ায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কুমিল্লার জনৈক সিনিয়র আইনজীবী বলেন, এটি অত্যন্ত লজ্জার বিষয়। এই সরকার মোঃ আলী আজাদ ৪৪ বছর আইনজীবী ছিলেন। ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। ৩০ বছর ধরে অধ্যক্ষ। অধ্যক্ষ প্রতারণা করলে ছাত্ররা শিখবে কী? তা-ও আইনজীবী তৈরীর কলেজে।

বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াছ জানান, সরদার মোঃ আলী আজাদের দুর্নীতির বিষয়ে গঠিত কমিটি কাগজপত্র খুঁজতে গিয়ে দেখেন, তার ১৯৬৮ সালের সনদে লেখা ‘কুমিল্লা, বাংলাদেশ’। তখন তো বাংলাদেশ হয়নি। তার ডিগ্রির সনদেও একই অবস্থা। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায় সনদটি জাল। তার আইনজীবী সনদ বাতিলের জন্য বার বার কাউন্সিলে আবেদন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সরদার মোঃ আলী আজাদের সনদটি জাল।

বলা বাহুল্য, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জালের ঘটনা যে একেবারেই ঘটেনি, এমন নয়। তবে অতীতে এ ধরনের ঘটনা ছিলো বিরল। আর সরদার আলী আজাদের জালিয়াতির ঘটনা সেই বিরল ঘটনাগুলোর একটি। স্বৈরশাসক শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে এ ধরনের জালিয়াতির হাজার হাজার ঘটনা ঘটেছে, যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশেষভাবে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান ও নাতিপুতিদের জাল সনদ দিয়ে সরকারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত চাকরী গ্রহণের বিষয়টি এখন প্রশাসন এমনকি দেশব্যাপী সমালোচিত হচ্ছে। এছাড়া ভুয়া বা জাল শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে চাকরী বাগিয়ে নেয়ার ঘটনাও কম নয়। এর সাথে আছে প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা পাশ ও চাকরী পাওয়ার বিষয়টি। চলতি বছরের ৪ অক্টোবর বিভিন্ন জাতীয় মিডিয়ায় প্রকাশিত সংবাদের শিরোনাম হচ্ছেঃ ‘জাল সনদে চাকরী করা ৬৭৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ’, ‘জাল সনদে চাকরী করছেন ১১৫৬ শিক্ষক’, ‘জাল সনদে সাবরেজিস্ট্রারের চাকরী করলেন রামজীবন’, ‘জাল সনদে চাকরী, ‘সেই ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা’, ‘জাল সনদে চাকরী হারাচ্ছেন ৭ কলেজের ১৯ শিক্ষক’। উপরের সংবাদ শিরোনামগুলো থেকে কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় বিগত বছরগুলোতে চাকরী পাওয়ার ক্ষেত্রে ধরনের অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতি হয়েছে।

বলা বাহুল্য, এভাবে জাল সনদে চাকরী পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের লোকজনও যে জড়িত ছিলেন, এতে কোন সন্দেহ নেই। কারণ চাকরী প্রদানকারী কর্তৃপক্ষ তথা কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে, প্রার্থীদের সনদের সত্যতা যাচাই করা। কিন্তু তারা তা করেননি। ধারণা করা হয়, ঘুষ দুর্নীতির কারণে সনদ পরীক্ষা বা যাচাইয়ের কাজটি করতে দেয়া হয়নি বা করা হয়নি। গত ১৫ বছরে এই জালিয়াতির বিষয়টি ওপেন সিক্রেট এমনকি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ক্ষমতাসীন দুর্নীতিবাজ আমলা কর্মকর্তারা এভাবে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি হাতিয়ে নিয়েছে। পিয়নের চাকরী থেকে বিসিএস ক্যাডারের চাকরীক্ষেত্রে এমন অগণিত ঘটনার অভিযোগ রয়েছে।

দেখা গেছে, যে উচ্চপদস্থ কর্মকর্তা অর্থের বিনিময়ে বা স্বজনপ্রীতির কারণে জাল সার্টিফিকেটধারী প্রার্থীকে চাকরী দিয়েছে, সেও এর আগে একই কায়দায় চাকরী পেয়েছে। এভাবে গোটা প্রশাসন জুড়ে গড়ে ওঠেছিলো জালিয়াতি ও দুর্নীতির বিশাল নেটওয়ার্ক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এগুলো ক্রমশঃ প্রকাশিত হচ্ছে। উপরোক্ত ল’ কলেজের অধ্যক্ষ আলী আজাদের দুর্নীতির তদন্ত করতে গিয়ে কাগজপত্র ঘাঁটাঘাঁটি না করলে তার এই মহাজালিয়াতি চিরদিন চাপা পড়ে থাকতো। এ ধরনের সনদ জালিয়াতি বিগত বছরগুলোতে দেশকে মেধাশূন্যতার দিকে পরিচালিত করেছে। এর বদলে উপহার দিয়েছে একটি অথর্ব প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা, যা রীতিমতো আত্মঘাতী ও গোটা জাতির জন্য ধ্বংসাত্মক। জনগণ এ অবস্থা থেকে উত্তরণ চায়, চায় দুর্নীতিমুক্ত একটি মেধাবী জাতিসত্তা।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top