জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সাংবাদিকতার নামে মাফিয়া বৃত্তি!


প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০:৫০ অপরাহ্ন


দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের ২৪ সাংবাদিকের ব্যাংক হিসাবে এক হাজার ২৬৮ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ২৩৮ কোটি টাকা তুলে নেয়া হয়েছে। ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে ৩০ কোটি টাকা জমা রয়েছে। এসব সাংবাদিকের মধ্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দী শ্যামল দত্তের ২৩টি ব্যাংক হিসাবে এক হাজার ৪২ কোটি টাকার বেশি লেনদেন হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ কোটি টাকা লেনদেন হয় দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে।

এ প্রসঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই আয় অবশ্যই অস্বাভাবিক, বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গত ১৫ বছরে অন্য অনেক পেশার মতো সাংবাদিকতা পেশাও কর্তৃত্ববাদের দোসর হয়ে কাজ করেছে। রাষ্ট্র ও জনগণের হয়ে কাজ না করার কারণে পেশাগত দেউলিয়ায় পরিণত হয়েছে। অনৈথিক প্রমাণ সাপেক্ষ যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সব পেশা দলীয়করণ বন্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করার সাহস না পায়।

জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের কাছে (বিএফএইচইউ) চেয়ে চিঠি দিয়েছিলো তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি বিএফআইইউ থেকে তথ্য মন্ত্রণালয়কে তাদের মধ্যে ২৪ জনের ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা হয়। তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকেও চিঠি দেয়া হয়েছে। বিগত সরকারের আমলে তথ্য মন্ত্রণালয় এসব সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলো তাদের দায়িত্বের অংশ হিসেবে। কিন্তু স্বৈরাচারী সরকার যদি ক্ষমতায় থাকতো, তবে ক্ষমতার শীর্ষ মহলের হস্তক্ষেপে এরা যে শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হতো, এতে কোন সন্দেহ। দুদকের তদন্তে দেখা যেতো তাদের ব্যাংক একাউন্টে জ্ঞাত আয় বহির্ভুত কোন অর্থ কড়ি পাওয়া যায়নি। এভাবে এব অসৎ সাংবাদিক সৎ সাংবাদিক হিসেবে দুদকের সার্টিফিকেট পেয়ে যেতো। এ ধরণের ঘটনা স্বৈরাচারী হাসিনা ও তার সরকারের ঘনিষ্ট বহু আমলা ও ব্যবসায়ী এবং অন্যান্য পেশার ব্যক্তিদের ক্ষেত্রে ঘটতে দেখা গেছে। এভাবে দুদককে ব্যবহার করা হয়েছে অসৎকে সৎ বানানো হাতিয়ার বা রাবার স্ট্যাম্প হিসেবে।

জানা গেছে, বর্ণিত সাংবাদিকেরা দেশের মিডিয়া জগতকে সম্পূর্ণ কুক্ষীগত করে রেখেছিলো। ক্ষমতার শীর্ষ মহলের নির্দেশ অনুসারে তারা স্বৈরাশাসক হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তার গুণকীর্তন ও উন্নয়নের কথা নিজেদের মিডিয়ায় প্রচার করতো এবং অন্যান্য মিডিয়ায় প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করতো এই অসৎ সাংবাদিকের নির্দেশ ও পরামর্শের বাইরে গিয়ে নিয়ে কোন মিডিয়া বা সাংবাদিকের পক্ষে সরকারের স্বার্থবিরোধী কিছু প্রচার-প্রকাশ করা অসম্ভব ব্যাপার ছিলো। যদি কেউ এমন দুঃসাহস দেখাতো তবে তার পেশাগত জীবন হুমকির সম্মুখিন হতো। বাতিল হতো মিডিয়ার লাইসেন্স, চাকুরী যেতো সাংবাদিক ও সংবাদ কর্মীর। এমন প্রাণও যেতো বেশি বাড়াবাড়ি করলে কিংবা অতিরিক্ত সাহসী হলে। এমনই ঘটনার জেরে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছিলো সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে।

বলা বাহুল্য, এসব সিন্ডিকেট সাংবাদিক-সম্পাদক ও মিডিয়া মালিক সরকারী বিজ্ঞাপনের সিংহভাগই পেতো। তাদের পরামর্শ ও অনুমোদন ছাড়া কোন মিডিয়ার পক্ষে সরকারী বিজ্ঞাপন পাওয়া প্রায় অসম্ভব ছিলো। এভাবে দেড় দশকে তারা হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকারি বিভিন্ন বিভাগ, সংস্থা ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বাবদ। আর এজন্যই তাদের ব্যাংক হিসাবে হাজারো কোটি টাকা লেনদেন হতে দেখা গেছে। এভাবে সাংবাদিকের নীতি নৈতিকতা ও বিবেক বিসর্জন দিয়ে তারা গত দেড় দশক স্বৈরাচার হাসিনার সরকার ও তার প্রভু আধিপত্যবাদী ভারতের স্বার্থে কাজ করেছে। নামে সাংবাদিক ও সম্পাদক হলেও তারা ছিলো ¯্রফে সরকারের দালাল এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর এজেন্ট। বিগত দেড় দশকে এসব মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত নিউজ, প্রতিবেদন ও কলামগুলো দেখলে এর প্রমাণ পাওয়া যায়। এগুলোতে জনগণের দুর্ভোগের কথা খুব অল্পই পাওয়া যাবে। সরকারের উন্নয়নের মিথ্যা গালগল্প এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা ও নিন্দাবাদই ছিলো এসব নিউজ ও লেখার আশি/নব্বই ভাগ জুড়ে। এভাবে সাংবাদিক নামধারী এসব মাফিয়া গোষ্ঠীর সহায়তায় স্বৈরশাসক কর্তৃত্ববাদী শেখ হাসিনা ও তার দোসররা দেশের অকাতরে সম্পদ লুটপাট পাচার ও দেশকে গণতন্ত্রহীন খুন ও গুমের রাজত্বে পরিণত করে। বিশে^র অন্যত্র অর্থাৎ গাজায় যখন ফিলিস্তিনী সাংবাদিকেরা মাতৃভূমির জন্য জীবন বিলিয়ে দিয়েছে, তখন বাংলাদেশের এসব সাংবাদিক স্বদেশকে স্বৈরশাসন ও পরাধীনতা নিগড়ে বন্দী করার ও রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে নিজের ক্ষুদ্র ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top