জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

কারসাজি ও কালোবাজারি ক্ষেতেও বিস্তৃত


প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০:৪০ অপরাহ্ন

মজুতদারি, সিন্ডিকেটিং, কালোবাজারি ও কারসাজি যেনো এদেশের সাধারণ মানুষের ভাগ্যলিপি হয়ে দেখা দিয়েছে। এগুলোর মারপ্যাঁচ ও খপ্পরে পড়ে সাধারণ মানুষ প্রতারিত ও বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত, প্রতিদিন। এবার হিমাগারে আলু রাখতে গিয়েও আলু চাষীরা পড়েছেন কালোবাজারি কারসাজিকারকদের খপ্পরে। কৃষকদের অভিযোগ, হিমাগার কর্তৃপক্ষের যোগসাজশে মজুতকারীরা আলু সংরক্ষণের স্লিপ আগেভাগেই হাতিয়ে নিচ্ছে। ফলে সাধারণ আলু চাষীরা বঞ্চিত হচ্ছেন। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার। জানা গেছে, গত মৌসুমে আলুর ভালো দাম পেয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষকেরা। এতেই এবার আরো বেশী জমিতে আলু আবাদ করেন অনেকে। কয়েক দিনের মধ্যেই সেই আলু তোলার উপযোগী হবে। কিন্তু বাজারে এখন দাম কম থাকায় ক্ষেতের আলু হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। তাই আগাম স্লিপের আশায় একের পর এক হিমাগারে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও স্লিপ পাচ্ছেন না। উপায়ান্তর না দেখে আলু সংরক্ষণের হাল ছেড়ে দিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উক্ত জেলায় ২৭ হাজার ৫শ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু আবাদ হয়েছে ৩৪ হাজার ৭২৫ হেক্টরের বেশী জমিতে। আর এ থেকে পাওয়া যাবে ৮ লাখ ৬৮ হাজার ১২৫ টন আলু। অন্যদিকে আলু সংরক্ষণের জন্য জেলায় ১৭টি হিমাগার রয়েছে। এসব হিমাগারের ১ লাখ ৪৫ হাজার ৫৩২ টন আলু সংরক্ষণ করা যায়। ফলে চাষীদের উৎপাদিত অধিকাংশ আলুই থেকে যাচ্ছে সংরক্ষণের বাইরে। সংরক্ষণের সুযোগ না পেয়ে কৃষকদের তাদের ক্ষেতের আলু বাজারে বিক্রি করে দিতে হচ্ছে। আর এতে বাজারে আলুর দাম আরো কমে গেলে আলু চাষীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা। হিমাগারে আলু রাখার দুই ধরনের বুকিং পদ্ধতি রয়েছে, ‘লুজ বুকিং’ ও ‘পেইড বুকিং’। লুজ বুকিং হলো আলু বিক্রি করে হিমাগারের মালিককে ভাড়া শোধ করতে হবে। এবার লুজ বুকিংয়ের রেট হচ্ছে ৫০ কেজি ওজনের এক বস্তা আলুর জন্য ৪০০ টাকা অর্থাৎ প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা। তবে জেলার কোন হিমাগারই লুজ বুকিং নেয় না। আলু সংরক্ষণ করতে হিমাগার কর্তৃপক্ষ আগাম স্লিপ বিতরণ করে পেইড বুকিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে এসব স্লিপ নিতে প্রতি বস্তা আলুর বিপরীতে কৃষকদের ৫০ থেকে ১০০ টাকা আগাম গুণতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, প্রকৃত কৃষকেরা আলু সংরক্ষণের স্লিপ সংগ্রহ করতে পারেননি। আর এতে কৃষকেরা তাদের উৎপাদিত আলু ক্ষেত থেকে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে বাধ্য হবেন। তারা আগামী মৌসুমের জন্য বীজ আলুও সংরক্ষণ করতে পারবেন না। তাদের অভিযোগ, হিমাগার কর্তৃপক্ষ প্রকৃত চাষীদের নয়, কেবল মজুতদার ও ব্যবসায়ীদের কাছে আলু রাখার স্লিপ বিক্রি করেছে। ফলে এলাকার চাষীরা হিমাগারে আলু রাখার সুযোগ পাচ্ছেন না।

উপরোক্ত ঘটনাটি কৃষি প্রধান ও কৃষিনির্ভর বাংলাদেশের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের। কৃষক ফসল উৎপাদন করে উপযুক্ত দাম পায় না, সংরক্ষণের সুযোগ পায় না। কৃষিখাতের জন্য এর চেয়ে দুঃসংবাদ আর কী হতে পারে, এমন প্রশ্ন সচেতন মহলের।

দীর্ঘদিন যাবৎ এেেদশর কৃষক উৎপাদনকারীরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের দাবি জানিয়ে আসছেন। প্রতিটি সরকারের সময় এ ব্যাপারে আশ^াস দেয়া হলেও কার্যত: কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এ পর্যন্ত। ফলে প্রতি বছর প্রচুর কৃষিপণ্য নষ্ট হচ্ছে। অথচ এসব কৃষিপণ্য যথাযথভাবে সংরক্ষণ ও প্রক্রিয়ামত করা হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হতো।

প্রায় এক দশক আগে মিডিয়ায় ‘কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জরুরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দরকার কৃষি সংশ্লিষ্ট কর্মকান্ডের আধুনিকায়ন। উৎপাদন বাড়ানো, কৃষি জমি বা চাষযোগ্য জমি সংরক্ষণের পাশাপাশি উৎপাদিত খাদ্যের যথাযথ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহের বিষয়েও যথেষ্ট নজর দিতে হবে। এ নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে দীর্ঘকাল ধরে কিন্তু সরকারের শীর্ষ মহলকে এ ব্যাপারে এ পর্যন্ত তেমন কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

বিগত কয়েক দশকে এদেশে শত শত মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও সরকারী উদ্যোগে সংরক্ষণাগার, কিংবা প্রক্রিয়াজাতকরণের তেমন কোন শিল্প কারখানা গড়ে ওঠেনি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এদিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top