জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্ত ঈদুল আজহায় চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান


প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৫, ১:২৫:০৪ অপরাহ্ন

বড়লেখা ও বিয়ানীবাজার প্রতিনিধি :

ঈদুল আজহায় বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্ত দিয়ে গবাদিপশু চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। শুক্রবার দুপুরে এই ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে. কর্ণেল আরিফ বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ব্যাটালিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্ত:সীমান্ত অপরাধ দমনে বিজিবির চলমান নানা কার্যক্রম তোলে ধরেন। এসময় তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আরিফ বলেন, ঈদের কয়েক দিনের ছুটিতে দেশের জনগণ বিশেষ করে তার ব্যাটালিয়নের আওতাধীন এলাকার লোকজন যাতে নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পারেন সেজন্য বিজিবি সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছে। কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার না হয় সেজন্য বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে সীমান্তে সর্বোচ্চ পর্যায়ের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিজিবি অধিনায়ক আরো বলেন, বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত প্রায় দেড় মাসে পুরুষ, নারী ও শিশুসহ ৩১৬ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে বিএসএফ পুশইন করেছে। পুশইনকৃত বাংলাদেশি নাগরিকদের স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা নিশ্চিত হয়। পরবর্তীতে তাদেরকে যথাযথ আইন অনুসরণপূর্বক বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। সাম্প্রতিককাল সীমান্তে বিএসএফের পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। পাশাপাশি সীমান্তবর্র্র্তী জনসাধারণকে সচেতন ও সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকতে পরামর্শ দিয়েছে। পুশইন ঠেকাতে বিজিবিকে সহায়তা প্রদান করতে স্থানীয় আনছার ও গ্রামপুলিশদের টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি বিএসএফের সাথে সেক্টর পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ, বিওপি/ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং ব্যাটালিয়ন পর্যায়ে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।

লে.কর্ণেল আরিফ বলেন, সীমান্ত এলাকার প্রতি ইঞ্চি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বিজিবি। সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও অপরাধমুক্ত পরিবেশ বজায়ে স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা পরিলক্ষিত হলে তিনি স্থানীয় জনসাধারণকে দ্রæত বিজিবিকে অবহিত করার আহŸান জানান। তিনি বিশ্বাস করেন সীমান্তবাসীর সহযোগিতাই বিজিবির সবচেয়ে বড় শক্তি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের বিয়ানীবাজার প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ, হারিছ মোহাম্মদ, সাংবাদিক আল আমিন আহমদ, মনিরুল ইসলাম, সমকাল প্রতিনিধি আহমদ ফয়সল, সাংবাদিক মস্তফা উদ্দিন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে

সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে

কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত

কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত

ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল

ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল

স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩

স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩

সর্বশেষ সংবাদ
বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 
বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 
জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 
মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 
কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 
হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top