জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

পানিকেন্দ্রিক পর্যটন স্পটের সম্ভাবনা


প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:৩৯:৩৮ অপরাহ্ন

সম্পাদকীয়

সম্প্রতি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের আনন্দ নিয়ে একটি চমৎকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটি জাতীয় মিডিয়ায়। বর্ষায় রূপ খুলেছে সিলেটের, এই বর্ণনা তুলে ধরা হয়েছে এতে। বলা হয়েছে, প্রতি বর্ষায় সিলেটের প্রকৃতি নিজের রূপ আর স্নিগ্ধতা মেলে ধরে। নান্দনিক সৌন্দর্যের টানে তাই পর্যটকেরাও বর্ষায় ছুটে আসেন। তবে এবার বৃষ্টির মৌসুম শুরু হতে না হতেই পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পর্যটন কেন্দ্রগুলোও হয়ে পড়ে পানিবন্দী। তবে এতেও থেমে থাকেনি সিলেটে ভ্রমণ ও পর্যটন। পর্যটন ব্যবসায়ীরা জানান, সিলেটের জনপ্রিয় সবক’টি পর্যটন কেন্দ্রই পানিকেন্দ্রিক, তাই বর্ষা মৌসুমেই এসব পর্যটন কেন্দ্র ঘিরে দেশ-বিদেশের পর্যটক দর্শনার্থীর ভিড় বেশী থাকে। এবার ঈদের ছুটিতেও প্রতিটি স্পটে প্রতিদিন অসংখ্য পর্যটক এসেছেন। আগামী শনিবার পর্যন্ত পর্যটকদের এমন ভিড় থাকবে বলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা। স্থানীয় লোকজন জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পানি-পাথরের শস্যাখ্যাত সাদাপাথর এবং গোয়াইনঘাট উপজেলার ‘সোয়াম্প ফরেস্ট’ রাতারগুল ও জাফলং ঘিরেই পর্যটকদের উপস্থিতি থাকে বেশী। এর বাইরে গোয়াইনঘাটের বিছনাকান্দি, মায়াবি ঝর্ণা, ডাউকি নদীর তীরের খাসিয়া পল্লী ও পানপুঞ্জি, জৈন্তাপুর উপজেলার নীলপানির নদখ্যাত লালাখাল, উঁচুনিচু টিলা, চা বাগান, রাজবাড়ি, রাংপানি ও শ্রীপুর পিকনিক স্পট, ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরেও পর্যটকেরা আসছেন।
এছাড়া সম্প্রতি পরিচিতি পাওয়া গোয়াইনঘাটের সীমান্তবর্তী সবুজ পাহাড় আর জলপ্রপাতের এলাকা ‘নলজুড়ি’ ঘিরেও পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তো অন্যতম সেরা পর্যটন স্পট। পিকনিক ও পর্যটন স্পটগুলোর বেশীর ভাগই পানিকেন্দ্রিক। বৃষ্টিপ্রধান সিলেট অঞ্চলে পানিকেন্দ্রিক এসব পর্যটন স্পটের সৌন্দর্য ও গৌরব যুগ যুগ ধরে ভ্রমণ পিপাসু মানুষকে কাছে টানছে। তাই অনেকেই বৃষ্টি বাদলা উপেক্ষা করে বর্ষা মৌসুমেও ছুটে আসছেন এই অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে। এবার আড়াই লাখেরও বেশী পর্যটক এসেছেন সিলেটে। কথা হচ্ছে পানিকেন্দ্রিক পর্যটন কেন্দ্রে আনন্দের পাশাপাশি কিছু বেদনা ও বিপদ রয়েছে। প্রতি বছর এসব পর্যটন স্পটের পানিতে ডুবে অনেক দর্শনার্থী ও পর্যটকের মর্মান্তিক মৃত্যু হচ্ছে। এদের অনেকেই সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যাচ্ছেন। গত সোমবার সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ইমন নামে এক কিশোর মারা গেছে। জাফলংয়ে মারা গেছেন আরেকজন। এবার ঈদের ছুটিতে ২ দিনে সাগরে নেমে কক্সবাজার সৈকত ভ্রমণে আসা পর্যটকসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সমুদ্র ও নদী ছাড়াও পর্যটন স্থলের ঝর্ণায় গোসল করতে নেমে প্রতি বছর বহু ভ্রমণ পিপাসুর মৃত্যু ঘটে। সিলেট বিভাগের মাধবকুন্ড জলপ্রপাত যে কতো পর্যটকের প্রাণ কেড়ে নিয়েছে, এর খবর কেউ রাখেন না।
যা-ই হোক, এ ব্যাপারে সরকারী ও বেসরকারী উভয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া উচিত। অবারিত পানি ও এর আধারগুলো মহান সৃষ্টার অপূর্ব নেয়ামত। এটা যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় সেদিকে বিশেষ খেয়াল রাখা উচিত। এসব পর্যটন স্থলে যাওয়ার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এমন অভিযোগ অনেকের। রাস্তাঘাট মেরামত ও তৈরী করা হলে এবং পানিকেন্দ্রিক পর্যটন নিরাপদ করে তোলা হলে সিলেট অঞ্চলের এসব পর্যটন কেন্দ্রগুলো আরো অধিক সংখ্যক দেশী বিদেশী পর্যটক আকর্ষণে সক্ষম হবে। এতে স্ফীত হবে স্থানীয় ও জাতীয় অর্থনীতি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top