জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সম্পাদকীয় : পিয়ন-বাবুর্চির টাকার গরম!

প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৮:৩২:১৩ অপরাহ্ন

গতকাল একটি জাতীয় মিডিয়ায় ‘শেখ হাসিনার বাবুর্চির বিরুদ্ধে যত অভিযোগ’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ১৯৯৬ সালে স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় বাবুর্চির চাকরী পান মোশারফ। তিনি এখন কোটি কোটি টাকার মালিক। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, মোশারফ শেখ হাসিনার বাবুর্চি হওয়ায় গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছেন। মোশারফের জনৈক প্রতিবেশী বলেন, মোশারফের পিতা অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। অভাবের সংসার হওয়ায় মোশারফ পড়লেখাও করতে পারেনি। ছোট সময় থেকেই সে পাবনা শহরের একটি হোটেলে বাবুর্চির কাজ করতো। তখন তিনি বাবার সম্পত্তির ভাগ পান ৫ শতাংশ জমি। কিন্তু ১৯৯৬ সালে শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরী পাওয়ার পর থেকে যেনো আলাদীনের চেরাগ পেয়ে যান। বর্তমানে কামদিয়া গ্রামে ২ বিঘা জমির ওপর করেছেন বাড়ি। মাঠে রয়েছে ৩ বিঘা জমি। এছাড়া ফরিদপুর শহরে ২টি বাড়ি, ঢাকা ও ফরিদপুর শহরে একাধিক ফ্লাট প্লট ও গাড়ি রয়েছে। এর আগে হাসিনার পিয়নের ৫/৬শ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার ঘটনা মিডিয়ায় প্রকাশিত হয়।
উপরের ঘটনাগুলো থেকে স্বৈরাচারী হাসিনার আমলে দুর্নীতির বিস্তারের ব্যাপকতা টের পাওয়া যায়। হাসিনার একজন পিয়ন কিংবা বাবুর্চি যদি কয়েকশ’ কোটি টাকার সম্পদের মালিক হতে পারে তবে তার নেতামন্ত্রী ও আমলা বিশেষভাবে আত্মীয় স্বজনরা কতো হাজার কোটি টাকার মালিক, তা বুঝতে অসুবিধা হয় না। বাংলাদেশ সরকার বড়ো বড়ো দুর্নীতিবাজদের বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বর্তমানে ব্রিটেনে হাসিনার সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের পাচারকৃত কয়েক হাজার কোটি টাকার অনেকগুলো সম্পত্তি এবং হাসিনার ভাগ্নি টিউলিপের পাচারকৃত হাজারো কোটি টাকার সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলছে। ডঃ ইউনুসের সাম্প্রতিক ব্রিটেন সফরকালে এই অর্থ উদ্ধারের ব্যাপারে ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা হওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, ব্রিটিশ বেনিয়া শাসক স্টারমার এ ব্যাপারে অসহযোগিতা করছেন। টিউলিপের সাথে সম্পর্কের কারণে স্টারমার ড. ইউনুসের সাথে সাক্ষাৎ করতে রাজী হচ্ছেন না। শুধু ব্রিটেন নয়, বিশে^র আরো বহু দেশে স্বৈরশাসক হাসিনার সহযোগী দোসরদের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ও বিপুল সম্পদ রয়েছে। এগুলো উদ্ধার হলে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি অনেকটাই যে চাঙ্গা হবে, এতে কোন সন্দেহ নেই। দেশের মানুষ কায়মনোবাক্যে এটাই চাইছেন। পাশাপাশি দেশে থাকা হাসিনার পিয়ন-বাবুর্চিসহ অন্যান্য দোসর ও সহযোগী নেতাদের অবৈধভাবে অর্জিত অর্থ ও সম্পদ উদ্ধার করে দেশের জনগণের কল্যাণে ব্যয় করার দাবী সাধারণ জনগণের। এর সঙ্গে দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার, যাতে ভবিষ্যতে এদেশের কোন শাসকের ছত্রছায়ায় এমন ধরনের দুর্নীতিবাজদের সৃষ্টি আর কখনো না হয়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top