জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রোভার স্কাউটদের ভালোবাসায় সিক্ত সাবেক এমসি অধ্যক্ষ


প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৯:৪৩:৪৩ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছে কলেজের রোভার স্কাউট গ্রুপ।

শনিবার (২১ জুন) সকালে কলেজের কলাভবনের ২০৬নং কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যক্ষের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন বর্তমান ও প্রাক্তন রোভার সদস্যরা। প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক (উডব্যাজার) আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ কেবল একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন ছাত্রছাত্রীদের জন্য এক মহান অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর স্নেহ, দিকনির্দেশনা এবং কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর অবদান ভুলার নয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশন সিলেটের পি.পি. অ্যাডভোকেট নাহিদা চৌধুরী।
বক্তব্য রাখেন বর্তমান জঝখ (রোভার স্কাউট লিডার) ফৌজিয়া আজিজ, শেখ মো. নজরুল ইসলাম, শাহনাজ বেগম ও মো. উস্তার আলী।

রোভার অনুশুয়া অতসী এবং রুবেল ফারহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফরিদ উদ্দিন ও গীতা পাঠ করেন লিমা দাস। স্ব^াগত বক্তব্য রাখেন রোভার স্কাউট গ্রুপের ক্রু-কাউন্সিল সভাপতি রুহেল আহমেদ।

অনুভূতি প্রকাশ করেন রোভার স্কাউট গ্রুপের বর্তমান রোভার রুনু আক্তার, মমিনুল ইসলাম ও সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানে প্রাক্তন রোভার স্কাউট সদস্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- স্বপন চন্দ্র নাথ, মো. এমদাদুল হক সিদ্দিকী, ফারুক আহমেদ খান মনি, ফুজায়েল আহমেদ, এড. মোস্তাকিম আহমেদ কাউছার, সোহেল মিয়া, সাইফুল ইসলাম, মো. জুনেদ আহমেদ, শেফুল মিয়া, মো. সাইফুর রহমান, ওয়াহিদা পারভীন ফারহানা, এড. মনিকা আক্তার, তাহমিদুর রহমান, গোলাম কিবরিয়া, আন্নামা চৌধুরী, আমিনা চৌধুরী ও সেলিম মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে বিদায়ী অধ্যক্ষকে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এক আবেগঘন ও আন্তরিক পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top