শাবি প্রো-ভিসির সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৯:৫৯:২৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। গত বুধবার দুপুর ২টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে জুলাই বিপ্লব, দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি






