বড়লেখার দাসেরবাজার বিএনপির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৭:৩৫:২৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন শনিবার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা রহিম উদ্দিন নজরুল, সিনিয়র সহসভাপতি আব্দুশ শুক্কুর, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাহার ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুল ইসলাম। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়ানাল আবেদীন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, মুজিবুর রহমান খছরু ও জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।






