জুড়ীর সাগরনাল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৭:১৪:৫৭ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য ও বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীর সাগরনাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে সাগরনাল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় সাগরনাল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাসুক আহমেদের সভাপতিত্বে ও সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল লতিফ বাবু, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরফ উদ্দিন ও জুড়ী উপজেলা স্বেচ্ছাসেব দলের যুগ্ম আহবায়ক আহমেদ জামাল প্রমুখ।






