কুলাউড়ায় জাতীয় পার্টির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৭:১৯:৪৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ তালুকদার (মনফর), ধর্মবিষয়ক সম্পাদক আক্তার মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লেবু, সদস্য ও জয়চণ্ডী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, রাউৎগাঁও ইউনিয়নের সভাপতি মো. মহরম আলী, ভাটেরা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শিপু মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।






