কুলাউড়ার কানিহাটি উচ্চবিদ্যালয়ের চার শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৭:৪৭:২৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কানিহাটি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুইজন সিনিয়র শিক্ষকসহ চারজনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।বিদায়ী সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রকিব ও চিন্ময় দে, অফিস সহকারী নির্মল কান্তি পাল এবং দপ্তরি করম আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানিহাটি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, মৌলভীবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এখলাছুর রহমান, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, পাইকপাড়া এম. এ. আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব এবং হোছন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল।
সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ছয়ফুল আলম সাইফুল, মাজহারুল ইসলাম মামুন, নিখিল চন্দ্র মল্লিক, আব্দুল মালিক চৌধুরী শামীম, জহিরুল ইসলাম, হারুন মিয়া, জনক লাল দেশোয়ারা, তুহেল চৌধুরী প্রমুখ। এ ছাড়াও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে সানারাত নওশীন ও ঐশী চুনাক।
অনুষ্ঠানে সংবর্ধিতদের শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।






