জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু রোববার


প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৯:১৩:৪২ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : সিলেটে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। রোববার (২০ জুলাই) থেকে এই অভিযান শুরু হবে। অভিযানের আগে সিলেটের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬ অনুযায়ী নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহন সড়ক ও মহাসড়কে আর চলাচল করতে পারবে না। মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছরের বেশি পুরনো যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম।

সভায় সড়কে রংচটা, বায়ুদূষণকারী ও রুট পারমিটবিহীন যানবাহনের চলাচল বন্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা, যানজট ও পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপারেশন) মোঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন এবং এসএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন-বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ডালিম উদ্দিন, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির মহাসচিব শাব্বীর আহমদ কয়েস, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আহমেদ খান, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম, ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর গফুর, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, লেগুনা-ইউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রুনু মিয়া মঈন ও বাস-মিনিবাস সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী।

সভায় অংশগ্রহণকারীরা যানবাহনের ফিটনেস, রং, রুটপারমিট ও দূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা রোধে প্রশাসনের এ উদ্যোগকে সকলে স্বাগত জানান এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top