জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

চাকরী পেতে রাজনৈতিক পরিচয় অপ্রাসঙ্গিক


প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ১২:৩০:৩০ অপরাহ্ন


চাকরীতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদেশের জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার হরণে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চাকরী ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক পরিচয় অনুসন্ধান বাধ্যতামূলক শর্তে পরিণত করেছিলো।

দেখা গেছে, যেসব প্রার্থীর আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির ব্যাকগ্রাউন্ড নেই, তাদেরকে সরকারী চাকরীতে নিয়োগ করা হতো না। বিশেষভাবে যারা বিএনপি জামায়াত ও এসব দলের অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলো, তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করতো স্বৈরশাসক হাসিনা ও তার সরকার। ফলে গত দেড় দশকে বিসিএস ক্যাডার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের চাকুরীতে শুধু ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে জড়িত তরুণ যুবক ও অন্যান্য লোকজন চাকরী পেয়েছে। ফলে অত্যন্ত মেধাবী হওয়া সত্বেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা অনুসারী প্রার্থীরা অত্যন্ত লোভনীয় সরকারী চাকরী থেকে বঞ্চিত হয়েছে। তাদের মেধা দেশ ও জাতির কোন কাজে আসেনি। এ অবস্থায় হাজার হাজার মেধাবী শিক্ষার্থী ও ডিগ্রিধারী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। বিশে^র বিভিন্ন দেশ তাদের মেধা জ্ঞান দক্ষতার দ্বারা উপকৃত হলেও এদেশ বঞ্চিত হয়েছে। অপরদিকে সংবিধান কর্তৃক স্বীকৃত চাকরীসহ সকল ক্ষেত্রে সমান অধিকার লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে লাখ লাখ শিক্ষিত বাংলাদেশী তরুণ যুবা হতাশার সাগরে নিমজ্জিত হয়েছে। এ অবস্থায় বর্তমানে দেশে বেকার ও অর্ধবেকারের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে।

অবশ্য শেখ হাসিনার স্বৈরশাসনামলে অল্প কিছু সংখ্যক প্রার্থী বিভিন্নভাবে সুপারিশ ও বড়ো অংকের অর্থের বিনিময়ে চাকরী পেয়েছেন। চাকরীতে নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রার্থীদের তালিকা সরবরাহ করা হতো চাকরী প্রদানকারী প্রতিষ্ঠানকে। বিসিএস ক্যাডার সার্ভিসসহ সকল ক্ষেত্রেই ছিলো এ নিয়ম। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রার্থীদের আগে থেকেই প্রশ্ন দিয়ে দেয়া হতো অর্থাৎ ফাঁসকৃত প্রশ্নে তারা পরীক্ষা দিয়ে সফল হতো। এ বিষয়ে হাসিনা সরকার সম্পূর্ণ অবগত ছিলো। এমনকি সরকারের শীর্ষ মহলের নির্দেশেই এটা করা হতো। এজন্য হাসিনার দেড় দশকের শাসনামলে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস এক স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। শুধু চাকরী নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও ছিলো এ ধরনের দুর্নীতি। মেডিকেলসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও অগ্রাধিকার পেতো সরকারী দলের লোকজন। মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে হাজার হাজার এমনকি লক্ষ লোকজন এসব সুবিধা নিয়েছে বিগত দেড় দশকে। গত বছর ১৭ আগস্ট ঢাকা পোস্টে ‘ছাত্রলীগ না করলে কেউ কোন চাকরী পায় নাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিএনপির এক কেন্দ্রীয় নেতার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ না করলে কেউ কোন চাকরী পায় নাই। ছাত্রলীগ না করলে কেউ কোন সুবিধা পায় নাই। যুবলীগ না করলে কেউ কোন কাজ পায় নাই, যুবলীগ আওয়ামী লীগ না করলে সমাজে কোন জায়গা পায় নাই। মসজিদের ইমাম ও মসজিদের কমিটি পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ছাড়া করে নাই। ২০১৫ সালে দৈনিক প্রথম আলোতে ‘সরকারী চাকরী করেও তারা ছাত্রলীগে!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী সরকারী চাকরী করলে কেউ ছাত্রলীগ করতে পারেন না। গঠনতন্ত্রের ৫ (গ) ধারায় বলা হয়েছে, যে কোন নিয়মিত ছাত্র ছাত্রলীগের কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হতে পারেন? তবে লক্ষণীয় যে, এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বড়ো অংশই আর নিয়মিত ছাত্র নন।

যা-ই হোক, রাষ্ট্রের চাকরী ক্ষেত্রে রাজনীতিকে টেনে এনে গভীরভাবে সম্পৃক্ত করে স্বৈরাচারী হাসিনা ও তার সরকার তখন তার জনৈক উপদেষ্টাকে প্রকাশ্যে ঘোষণা দিতে দেখা যায়, ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড না থাকলে কাউকে সরকারী চাকরীতে নিয়োগ করা হবে না। তাই চালু করা হয় চাকুরী প্রার্থীদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান। এজন্য ব্যবহার করা হয় গোয়েন্দা সংস্থাকে।

দেখা গেছে, কোন প্রার্থীর পরিবারের কেউ যদি বিএনপি বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত পাওয়া যেতো, তবে সেই প্রার্থীকে চাকরী দেয়া হতো না। সেই প্রার্থীর স্থলে নিয়োগ করা হতো আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতানেত্রী ও সমর্থকদের। এভাবে বিগত ১৫ ছরে চাকরী ক্ষেত্রে এদেশের মানুষের সংবিধান স্বীকৃত অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে, লঙ্ঘিত হয়েছে তাদের মানবাধিকার। বর্তমান হিতকামী সরকার এই অন্যায় ও অবিচারের অবসান ঘটিয়েছেন। চাকরী ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক পরিচয় অনুসন্ধানের নিয়ম বা বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top