জগন্নাথপুরে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৮:৩৩:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল হত্যা মামলার আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামে টিকটক ভিডিও পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত রুবেল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী মনির মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে। তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (৩২) এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাজু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ প্রহরায় শনিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।






