ইফার সাবেক ডিজি শামসুল আলমের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৯:৪১:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও সাবেক সিনিয়র সচিব এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবারাত ২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এ জেড এম শামসুল আলম একাধারে সাবেক সিএসপি কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব, পিএটিসির রেক্টর এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি. এর চেয়ারম্যান হিসেবেও তার বেশ পরিচিতি ছিলেন। আধুনিক সময়ের প্রেক্ষাপটে ইসলামের নীতিমালা ও দিকনির্দেশনা নিয়ে একশরও বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন শামসুল আলম।






