৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:২৮:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: অবৈধভাবে থাকার অভিযোগে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সকালে একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, শুরুতে তারা শুনেছেন অর্ধশতাধিক ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হবে। তবে চূড়ান্তভাবে ৩৯ জনকে ফেরত পাঠানো হলো।






