দোয়ারায় সালাম মাদানীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৬:১৩:২৩ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চাঁদাবাজ, লুটতরাজ ও দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন করতে চায়। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করলে দেশে কোন চাঁদাবাজি ও দখলবাজি হবেনা, লুটতরাজরা মানুষের অধিকার ও সম্পদ লুট করে নিতে সুযোগ পাবেনা। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে অবহেলিত ছাতক-দোয়ারার মানুষের সার্বিক ব্যবস্থার উন্নয়ন করা হবে।
বুধবার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা শেষে স্থানীয় নরসিংপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আব্দুস সালাম আল মাদানী এসব কথা বলেন।
পথসভায় মাওলানা আব্দুস সালাম মাদানীর সাথে ছিলেন সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতে ইসলামী নেতা নাজমুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াত নেতা খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াত নেতা আলিমুর রহমান ও এখলাসুর রহমান আবিদ।
এসময় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আতাউর রহমান, সেক্রেটারি রফিকুর রহমান, জামায়াত নেতা মাওলানা আইয়ুব আলী, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুল মনাফ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও সাইফুুর রহমান, যুব ফোরাম নরসিংপুর ইউনিয়ন শাখার সভাপতি আবিদ রনি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তেরাব আলী, জামায়াত নেতা মাস্টার আব্দুল আউয়াল, মাস্টার রুহুল আমিন, হাফিজ নজরুল ইসলাম, হাফিজ সামছুল আলম, আব্দুল মতিন, মাওলানা আশিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ বুরহান ও আব্দুল আলিম উপস্থিত ছিলেন।






