জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

ভোটে এআই আতঙ্ক : নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার বেড়েছে ৮ গুণ


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৯:৪৪:২৪ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের রাজনীতির অঙ্গনে গত কয়েক বছর ধরে যেমন নাটকীয় পরিবর্তন ঘটেছে, তেমনি বেড়েছে তথ্য বিকৃতির প্রবণতাও। দ্বাদশ সংসদ নির্বাচন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন এবং অর্থনীতির টালমাটাল পরিস্থিতি— এসব কিছুর সমন্বিত প্রভাবে গত বছর ভুয়া তথ্য ও অপতথ্যের স্রোত তৈরি হয়েছিল নজিরবিহীনভাবে।

গবেষক ও প্রযুক্তিবিদরা বলছেন, এসবের মূল চালিকা শক্তি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই এআই-নির্ভর অপপ্রচার আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা করছেন তারা।

গবেষণা সংস্থা ডিসমিসল্যাব জানিয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর হার শুরুর তুলনায় বেড়েছে ১৭ শতাংশ। এর মধ্যে রাজনৈতিক গুজবের হার সবচেয়ে বেশি- ৪৪ শতাংশ। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, নির্বাচনকেন্দ্রিক ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে প্রায় আট গুণ।বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেইক ভিডিও, ভুয়া অডিও বা সাজানো সংবাদ এতটাই নিখুঁতভাবে তৈরি হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে আসল-নকল শনাক্ত করা প্রায় অসম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যেই, বিভ্রান্ত করছে লাখো মানুষকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. বি. এম. মইনুল হোসেন বলেন, ধরুন, কোনো রাজনৈতিক নেতার কণ্ঠস্বর নকল করে একটি ঘোষণা দেয়া হলো। মানুষ বুঝতেই পারল না এটা আসল না নকল। তখন সেই ঘোষণার ওপর ভিত্তি করেই তারা পদক্ষেপ নিতে পারে। এতে নির্বাচনের সময় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সঠিক তথ্য যাচাইয়ের জন্য আলাদা টেকনিক্যাল সেল থাকা জরুরি। একইসঙ্গে সাইবার সিকিউরিটি ইউনিটও থাকতে হবে, যারা ভুয়া তথ্য শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এআই বট ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য দিয়ে প্রভাব বিস্তার করার ঝুঁকিও কম নয়। এ ধরনের অপব্যবহার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা মনে করেন, কেবল প্রযুক্তিগত ব্যবস্থা নিলেই চলবে না, প্রয়োজন রাজনৈতিক প্রচারণায় কড়াকড়ি। তারা বলেন, যে প্রার্থী বা রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবে, তাদের কনটেন্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। আগে থেকেই উৎস যাচাই ও সত্যতা নিশ্চিত করা হবে। আর সাইবার সিকিউরিটি ইউনিটের প্রধান কাজই হবে এসব নজরদারি।

তাদের মতে, এআই ব্যবহার করে প্রভাব বিস্তার ঠেকাতে কেবল প্রযুক্তি নয়, আইনগত কাঠামোও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, নির্বাচন কমিশনের অধীনে আধুনিক সাইবার সেল গঠন করা, ভুয়া তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকিং সেল তৈরি করা, ডিপফেইক শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি ব্যবহার, প্রচারণামূলক কনটেন্ট আগে থেকেই ভেটিংয়ের আওতায় আনা, জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্ল্যাটফর্মকে সম্পৃক্ত করা।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top