সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৮:২২:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন বলেছেন, ছাত্র শিক্ষক সম্পর্ক আই টু আই হওয়া উচিত। এতে মজা পায় ছাত্ররা। মেধার বিকাশ ঘটে। ক্লাসে অনেক ক্ষেত্রে ডিজিটালের ব্যবহার করা হয়। এতে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ে। এটার এফেক্ট আছে। ইউরোপে আইন করে ডিজিটালাইজেশন বন্ধ করা হয়েছে। আমাদেরকে আগের চক, ডাষ্টারের পদ্ধতিতে ফিরে যেতে হবে।
সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস।






