সিলেট বিভাগীয় বাছাই দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৬:২৪:৩২ অপরাহ্ন

সিলেট বিভাগীয় বাছাই দাবা প্রতিযোগিতা রোববার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সিলেট এর জিমনেসিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেট এর এ্যাডহক কমিটির সদস্য নাইম শেহজাদ। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি। উপস্থিত ছিলেন আর্বিটার বিকাশ রঞ্জন দাশ, ক্রীড়াবিদ প্রভাষক পার্থ সারথী চৌধুরী, দাবা ক্রীড়াবিদ শাহ মাহফুজুল করিম, সনাতন জাহিদ, অ্যাডভোকেট শাহজাহান মেহেদী, সালমান আহমেদ খুরশেদ, নুরুল ইসলাম, ব্যাডমিন্টন কোচ মঞ্জুর আল মামুন, ক্রীড়াবিদ রেদওয়ান চৌধুরী ও জাকারিয়া হোসেন প্রমুখ।
সিলেট বিভাগীয় বাছাই দাবা প্রতিযোগিতা-২০২৫’ এর চ্যাম্পিয়ন সুনামগঞ্জ জেলার দাবারু টুটুল ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুুল চন্দ্র তালুকদার। বিজ্ঞপ্তি






