স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলা আসামপাড়া এলাকায় অবৈধভাবে পাথর মজুদের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন, পুলিশ এবং বিজিবি ৪৮ এর টাস্কফোর্স অভিযান চালিয়ে এ কারাদন্ড দেয়। এসময় আনুমানিক ৫ হাজার ঘনফুট অবৈধভাবে মজুদকৃত পাথর জব্দ করা হয়।