বিমানবন্দর বাইপাসে আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৮:২৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শহরতলীর বিমানবন্দর বাইপাস এলাকা থেকে ২শ ৪০ বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি লোশন ও ২৪ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ উইস্কিসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া ১২টার দিকে ভারতীয় অবৈধ জনসন বেবি লোশনসহ ২ জনকে এবং বেলা দেড়টার দিকে রয়্যাল স্কেচ উইস্কিসহ আরও ১জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রাবেল চৌধুরী ও একই উপজেলার সুদন দাসের রাজু দাস (২৬)। অন্যদিকে আরেকটি অভিযানে রয়্যাল স্কেচ উইস্কিসহ আটক ব্যক্তি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হারাধন পালের ছেলে টিটন পাল (২৫)। জব্দকৃত মালামালসহ তাদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






