দোয়ারায় জামায়াতের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৯:১৭:৩০ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন শাখা ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজন সম্পন্ন করেছে।বৃহস্পতিবার বিকালে উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে জামায়াতে ইসলামী নরসিংপুর ইউনিয়ন শাখা অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, কর্ম পরিষদের সদস্য খলিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের হেফাজতে দায়িত্বশীল প্রতিনিধি ও ত্যাগী কর্মীদের প্রয়োজন। জামায়াতে ইসলামীর প্রতিটা নেতা-কর্মীদেরকে দেশ ও জাতির স্বার্থে জনতার আস্থাভাজন হয়ে কাজ করতে হবে।
এসময় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ডাঃ আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মাও সাইফুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল মনাফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি তেরাব আলী, যুব ফোরামের সভাপতি আবিদ রনি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুস শহিদ, হাফিজ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, সাবেক সেক্রেটারি মাষ্টার রুহুল আমিন, নুরুল হক, আব্দুল আলিম, আবু সালেহ মো: বুরহান প্রমুখ।






