জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

রাজনৈতিক দলগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, সিইসির বিশ্বাস


প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৯:০১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিশ্বাস, দেশের রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। সোমবার (১ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এমন মনোভাব ব্যক্ত করেন।

সিইসি বলেন, আমার ধারণা হলো, আমাদের রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি, দেশের স্বার্থ সবার বিবেচনায় উপরে। আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করে। দেশের কথা চিন্তা করে কাজ করে। শেষ পর্যন্ত দেখবেন যে একটা পজিশনে এসে যায়। এ কথা আমি গোড়া থেকে বলে আসছি।

নাসির উদ্দিন বলেন, আমি ট্র্যাসি অ্যান জ্যাকবসনকে বলেছি, আমাদের রাজনৈতিক দলগুলো, দেখবেন আপনি, শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু গতকাল থেকে এই উদ্যোগটা নিয়েছেন, আবার আলোচনা করছেন।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা এতদিন ঐকমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমতে পৌছানোর জন্য। গতকাল থেকে দেখছি, উনি আবার আলোচনা শুরু করেছেন। তার মানে, পলিটিক্যাল রেজুলিউশন যেটা হয়, সবাইকে নিয়ে আসা একসাথে এবং এই কাজটা করা। উনি আবার নিজেই শুরু করেছেন। সুতরাং, আমি বিশ্বাস করি যে একটা পর্যায়ে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে।

নাসির উদ্দিন বলেন, ট্র্যাসি জানতে চেয়েছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে। আমি ৯১ সালে দেখেছি। বিভিন্ন পার্টির মধ্যে ঝামেলা, পরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে। ৯৬ সালেও দেখেছি। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা জাস্টিস হাবিবুর রহমান সাহেবের গভর্নমেন্টে উপদেষ্টা ছিলেন। উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন। বিভিন্ন পার্টিকে নির্বাচনে আনতে উনার চেষ্টা দেখেছি আমরা। ২০০১ ও ২০০৮ অনেক ধরনের পার্টির মধ্যে টানাপোড়েন ছিল। কিন্তু পরে একটা পর্যায়ে এসেছে।

এএমএম নাসির উদ্দিন বলেন, সরকার যখন নির্বাচন চাইবে, আমরা যাতে ডেলিভার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি না। এই কথাটা মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি।

‘মব’ কালচার প্রসঙ্গে সিইসি বললেন, ইলেকশন তো এখনও দেরি আছে। তো ওই ইলেকশনের সময় যখন ৩০০ কনস্টিটিউয়েন্সিতে (সংসদীয় আসন) একদিনে ইলেকশন হবে, ওই ‘মব’ই ভাগ হয়ে যাবে ৩০০ জায়গায়। যারা ‘মব’ সৃষ্টি করে, ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহর খালি হয়ে যায়।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top