জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ বেশি আক্রান্ত শিশুরা


প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪২:৪১ অপরাহ্ন


জালালাবাদ রিপোর্ট : দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। বেশী আক্রান্ত হচ্ছেন তরুণ ও মধ্যবয়সীরা। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রযেছে শিশুরা। শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা সাম্প্রতিক দিনগুলোতে সবচেয়ে বেশি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৫ জন। এ সময়ে নতুন কোনো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ১৪৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯২৭ জন। এর মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী।

সেপ্টেম্বরে ডেঙ্গু শনাক্তের হার আগস্টের চেয়ে অন্তত দ্বিগুণ। গত ১১ দিনে শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৫১ জন, মারা গেছেন ২৩ জন। আগস্টে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন, মারা যান ৩৯ জন। জুলাইয়ে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন, মারা যান ৪১ জন। ২০২৪ সালের সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ৯৭ জন, মারা যান ৮০ জন।

বিশেষজ্ঞদের সতর্কতা: স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, হাসপাতালে ভর্তি সংখ্যার চেয়ে বাইরে আক্রান্তের সংখ্যা আট থেকে দশগুণ বেশি। অনেকেই পরীক্ষা করান না, ফলে প্রকৃত চিত্র আরও ভয়াবহ। গ্রামে এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম নেই, চিকিৎসক ও নার্সও পর্যাপ্ত নয়। এজন্য কার্যকর ব্যবস্থাপনা ও অর্থ বরাদ্দ জরুরি।

তরুণ-তরুণীরা সবচেয়ে ঝুঁকিতে : বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা—প্রায় ৯ হাজার ৫০০ জন। কর্মজীবী ও চলাফেরায় সক্রিয় হওয়ায় তাদের সংক্রমণের ঝুঁকি বেশি। জুলাই থেকে সেপ্টেম্বরের বৃষ্টি ও গরম মশার বংশবিস্তারে ভূমিকা রাখছে।

শিশুদের অবস্থা উদ্বেগজনক : চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে প্রায় ১১ হাজারই শিশু। মারা গেছে প্রায় ৩৫ জন। চিকিৎসকদের মতে, প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক বলেন, শিশুদের পেট ব্যথা, বমি বা প্রস্রাব বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সামনে আরও ঝুঁকি : বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। আবহাওয়া ও মশার প্রজনন চক্রের কারণে আক্রান্ত বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ বলেন, মশা নিয়ন্ত্রণ ছাড়া আক্রান্ত কমানো সম্ভব নয়।

অঞ্চলভিত্তিক ম্যাপিং জরুরি : চলতি বছরে দেশের মোট সংক্রমণের প্রায় ২৫ শতাংশ হয়েছে বরগুনায়। এ পর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৫২৪ জন। ঢাকার বাইরে আক্রান্তের হার ৭৫ শতাংশ। বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজারে সংক্রমণ বেশি। জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ডেঙ্গুকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে অঞ্চলভিত্তিক ম্যাপিং জরুরি। সরকারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top