জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

স্টোন ক্রাশার খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের


প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৯:৪৭ অপরাহ্ন


সিলেটের ধোপাগুল এলাকায় অবস্থিত শতাধিক স্টোন ক্রাশার মেশিন খুলে দেয়ার দাবি জানিয়েছেন বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি কবির আহমদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত চার মাস ধরে সিলেটের ধোপাগুল এলাকার স্টোন ক্রাশারগুলো প্রশাসনিক উদ্যোগে বন্ধ করে দেয়া হয়। স্থানীয়ভাবে আহরিত পাথর তথা সাদাপাথর বিপননের অভিযোগে এখানকার ক্রাশার মেশিন সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা অকেজো করে দেয়া হয়। এর ফলে এ অঞ্চলে পাথর সংশ্লিষ্ট হাজারো শ্রমিক ব্যবসায়ী তাদের রোজগার হারিয়ে বেকার হয়ে পড়েন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটে সদর উপজেলার ধোপাগুল এলাকার ব্যবসায়ীরা জড়িত ছিলেন না। ধোপাগুল এলাকায় স্থানীয়ভাবে আহরিত কিছু পাথর সংরক্ষণ করা হয়। প্রশাসনের নির্দেশনা মেনে ধোপাগুলের ব্যবসায়ীরা স্ব উদ্যোগে এসব পাথর ফিরিয়ে দেন। তাছাড়া প্রশাসনিক উদ্যোগেও কিছু পাথর ভোলাগঞ্জে ফিরিয়ে নেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধোপাগুল এলাকায় অবস্থিত শতাধিক স্টোন ক্রাশার মেশিনে হাজারো ব্যবসায়ী শ্রমিকের জীবীকা নির্ভরশীল। যুগযুগ ধরে এ অঞ্চলের স্টোন ক্রাশারে এসব মানুষগুলো কাজ করে পরিজন নিয়ে জীবীকা নির্বাহ করে আসছেন। এগুলো বন্ধ করে দেয়ায় এ শিল্পের ওপর নির্ভরশীল হাজারো শ্রমিক ব্যবসায়ী রোজগার বঞ্চিত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ব্যাংক ঋণ নিয়ে দেউলিয়া হয়ে অনেক ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ভারত থেকে আমদানীকৃত এলসি পাথর ক্রাশিং ও বিপননে প্রশাসনিক কোনো বাঁধা নেই। ধোপাগুল এলাকার ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আমদানীকৃত পাথর বিপনন করা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে পাথর ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, ধোপাগুল এলাকায় অবস্থিত স্টোন ক্রাশার সমূহের ওপর নির্ভরশীল মানুষেরা বর্তমানে রোজগার বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। রোজগার বঞ্চিত অভাবি মানুষগুলোর কোনো বিকল্প কর্মসংস্থান না থাকায় এ অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দেয়ার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে মানবিক কারণে ধোপাগুল এলাকার স্টোন ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের মাধ্যমে তা সচল করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শাব্বির আহমদ, রাজন আহমদ, শাহেদ আহমদ, সুহেল আহমদ, কাজী ফরহাদ, মাসুক আহমদ, আবদুল হান্নান, আমিনুর রহমান, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম মুন্না, রিমু আহমদ, জিয়াউর রহমান, শাহীন আহমদ, আবুল কালাম আজাদ মামুন, সুমন দত্ত, লোকমান হোসেন, বুলবুল আহমদ, লিটন দাস, গোপীরঞ্জন তালুকদার, বাহারুল ইসলাম, ফয়জুল আহমদ, শামীম আহমদ, হারিছ মোল্লা, সুজন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top