জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ইইউ প্রতিনিধি দলের সাথে জামাত আমীরের সাক্ষাৎ


প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫১:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

রোববার দুপুর ১২টায় জামায়াত আমিরের কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়। এ সময় তিনি এ কথা বলেন।

বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি ও ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা উপস্থিত ছিলেন।
জামায়াত ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিক্যাল থানার আমীর ডা. এস এম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইইউ প্রতিনিধিদল জামায়াত আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ই তাদের সফরের মূল উদ্দেশ্য। তারা নির্বাচনকালীন ৬৪টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রত্যেক জেলায় একজন প্রতিনিধি পাঠাবেন।

নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা জামায়াত আমীরকে অবহিত করেন।’ ডা. শফিকুর রহমান প্রতিনিধিদলকে জানান, শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইইউর টেকনিক্যাল সাপোর্টের সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে প্রবাসীদের ভোট ও ভোটাধিকার সম্পর্কে জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম। তখন জামায়াত আমীর বলেন, ‘জামায়াতই প্রথম এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিয়ে দাবি তুলেছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন বরাবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও সরকার তা গ্রহণ করে ইতোমধ্যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সে প্রক্রিয়া শুরু করেছে।’ ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম জানতে চেয়েছেন, জামায়াতে ইসলামী যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে মূল এজেন্ডা কী হবে? এ ব্যাপারে জামায়াত আমীর তিনটি বিষয় উল্লেখ করেছেন।

প্রথমত, এ দেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, টেকনিক্যাল, দক্ষতা, বৈষয়িক, মানবিক সব দিক থেকে নাগরিকরা যোগ্য হতে পারে সে ধরনের শিক্ষাব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, করাপশন ফ্রি সোসাইটি গড়ে তোলা হবে। সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে। জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

তৃতীয়ত, সোশ্যাল জাস্টিস। সামাজিক ন্যায়বিচারের দারুন সংকট আমাদের সমাজে রয়েছে। এ প্রসঙ্গে জামায়াত আমীর বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে কিভাবে মানুষ বঞ্চিত হয়েছে, নির্যাতন করা হয়েছে, জামায়াতের রাজনৈতিক কার্যালয় বন্ধ করা হয়েছে, ভিন্নমতের ওপরে জুলুম করা হয়েছে, নিজেসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম এসেছিল। তখন জামায়াতে ইসলামীর আমীর-সেক্রেটারিসহ অনেকে আমরা কারাগারে ছিলাম। দলের পক্ষে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন ডেলিগেটের সঙ্গে সাক্ষাৎ করার কথা স্মরণ করিয়ে দেন।

জামায়াত আমীর আরো উল্লেখ করেন যে বিগত দেড় যুগে গণতন্ত্র দমন, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং জামায়াতে ইসলামীর সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি প্রদান করে তার আলোকে নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য হতে হবে।

সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘জামায়াত আমীর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আবারও বাংলাদেশ সফরে আসবে এবং ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবে।’

প্রচ্ছদ এর আরও খবর
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

সর্বশেষ সংবাদ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top