জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. এনামুল হক চৌধুরী


প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৯:৩৬:৩৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন শুধু বিএনপি নয়, গোটা জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ এই নির্বাচনে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আওয়ামী ফ্যাসিবাদী শাসন পুরো রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই রূপরেখা দেশের মানুষ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র নস্যাত করতে সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। কারণ তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। সিলেট-৬ আসন হবে উন্নয়নের রোল মডেল। এজন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার ম্যাসেজ পৌঁছে দিতে হবে।

তিনি শুক্রবার (৩ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি হেতিমগঞ্জ বাজারের খয়রুগঞ্জ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এলাকার মুরুব্বিয়ান ও মুসল্লিয়ানদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি উপস্থিত মুসল্লীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাতের আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

এরপর তিনি হেতিমগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তিনি স্থানীয় তাইবা কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী ইউনিয়নের বিএনপির দলীয় নেতাকর্মী এবং ঢাকা দক্ষিণ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক মামুনুর রশীদ, জেলা বিএনপির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম মামুন আহমদ ও সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, জেলা যুবদলের সিনিয়র সদস্য কয়ছর হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমদ, লায়েক আহমদ, শ্রমিক দল নেতা মুক্তার আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী ছাড়াও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লী উপস্থিত ছিলেন।

এদিকে তিনি বিকেলে অসুস্থ ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকসেদ আহমদকে দেখতে তার বাড়ীতে যান। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সুস্থতা কামনা করেন। এরপর তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদ আহমেদকে দেখতে যান। সেখানে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top