জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নিউমোনিয়া ও অ্যাজমা প্রতিরোধে প্রাথমিক শনাক্তকরণ ও গবেষণায় জোর দিতে হবে : অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:০৫:৪৬ অপরাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং বিপিএ সিলেট শাখার বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, নিউমোনিয়া ও অ্যাজমা প্রতিরোধে প্রাথমিক শনাক্তকরণ ও গবেষণার ওপর জোর দিতে হবে চিকিৎসকদের। শিশুদের শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধে সরকারী-বেসরকারীভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। আমাদের দেশের আবহাওয়া, পরিবেশদূষণ এবং জীবনযাপনের নানা কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিসসহ নানা শ্বাসযন্ত্রজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য রক্ষায় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। এজন্য আধুনিক চিকিৎসা সুবিধা, উন্নত ল্যাবরেটরি ও গবেষণাধর্মী প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গবেষণার মাধ্যমে শিশুদের শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ ও চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন।

শনিবার সকালে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখার উদ্যোগে ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের তত্ত¡াবধানে এবং অপসনিন ফার্মা লিমিটেড এর সার্বিক সহযোগিতায় আয়োজিত সায়েন্টিফিক সেমিনার অন পেডিয়াট্রিক পালমোনলজি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে হলে শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি স্কুল ও পরিবার পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নিয়মিত প্রচার-প্রশিক্ষণ চালু রাখা প্রয়োজন। এমন বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং চিকিৎসকদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপিএ সিলেট’র ফান্ডার প্রেসিডেন্ট সিলেটের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. মতিন ও অধ্যাপক ডা. আজির উদ্দিন আহমদ। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. অচিরা ভট্টাচার্য এর পরিচালনায় সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবির, সহযোগী অধ্যাপক ডা. এম এস খালেদ। অনুষ্ঠানে শিশু বিশেষজ্ঞদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. রুমা পারভীন, অধ্যাপক ডা. রেদোয়ান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদুল হক। বক্তব্য রাখেন বিপিএর সাধারণ সম্পাদক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমদ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন বিপিএ সিলেট শাখার সাধারণ সম্পাদক ও ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. এ. এইচ. এম খায়রুল বাশার।

অতিথিদের বরণ করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদুল হক, সহযোগী অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, ডা. ফারহানা জয়া চৌধুরী, সহকারি অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. অচিরা ভট্টাচার্য্য, ড. তাফিমা তারিন, কনসালটেন্ট ডা. মুজিবুর রহমান, রেজিষ্ট্রার ডা. নিজাম আহমেদ চৌধুরী, ডা. মঞ্জুরুল আহসান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মনজ্জির আলী, অধ্যাপক ডা. তারেক আজাদ, অধ্যাপক ডা. পিয়া বিশ্বাস, অধ্যাপক ডা. সুলতানা বেগম। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পেডিয়াট্রিক রেডিয়োলজির উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top