জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

বদলে যাচ্ছে ক্রিকেটের শতবর্ষ পুরোনো রীতি


প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:২৭:১৬ অপরাহ্ন


স্পোটর্স ডেস্ক: চা আগে না লাঞ্চ আগে, জিজ্ঞেস করলে বেশির ভাগই হয়তো লাঞ্চের কথা বলবেন। চা খেয়ে লাঞ্চ করার চেয়ে লাঞ্চ করে চা খাওয়ার চলই সাধারণত দেখা যায়। যে রীতি প্রচলিত টেস্ট ক্রিকেটেও। টেস্ট ম্যাচে দিনে দুবার বিরতি দেওয়া হয়। প্রথম বিরতিকে বলা হয় লাঞ্চ ব্রেক বা মধ্যাহ্ন বিরতি, দ্বিতীয় বিরতিকে টি ব্রেক বা চা বিরতি।

তবে শত বছরের বেশি সময় ধরে চলা এই রীতির ব্যতিক্রম হতে যাচ্ছে এবার। আগে হবে চা, এরপর লাঞ্চ। ব্যতিক্রমী এই ঘটনা ঘটতে চলেছে আগামী ২২ নভেম্বর শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে। আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে প্রথম সেশনের পর দেওয়া হবে চা বিরতি। লাঞ্চ বিরতি হবে দ্বিতীয় সেশনের পর। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে বর্ষাপাড়া স্টেডিয়ামের।

টেস্ট ক্রিকেটে চা বিরতি হয় ২০ মিনিটের, লাঞ্চ বিরতি ৪০ মিনিটের। এই দুই বিরতির সময় দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। দীর্ঘদিন ধরে চলা আগে লাঞ্চ বিরতি পরে চা বিরতির রীতি ভাঙতে চলেছে দিনের দৈর্ঘ্যের কারণে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গুয়াহাটিতে নভেম্বরের শেষার্ধে সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে সময় কম থাকে। দিনের খেলা আগেভাগে শেষ করতে শুরুও করতে হবে সকালে। যে কারণে স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম সেশন শুরু হয়ে ১১টায় শেষ হবে।

প্রচলিত রীতি অনুসারে এ সময় ৪০ মিনিটের লাঞ্চ বিরতি হওয়ার কথা। তবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে ১১টায় হবে চা বিরতি, অর্থাৎ ২০ মিনিটের বিরতি।এরপর দ্বিতীয় সেশন ১১টা ২০ মিনিটে শুরু হয়ে চলবে ১টা ২০ মিনিট পর্যন্ত। এই সেশনের বিরতি হবে লাঞ্চের, অর্থাৎ ৪০ মিনিটের। আঞ্চলিকভাবে এটিই দুপুরের খাবারের সময়। দুইটায় তৃতীয় সেশন শুরু হয়ে দিনের খেলা শেষ হবে বিকেল ৪টায়।

আগে চা, পরে লাঞ্চ বিরতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘গুয়াহাটিতে দিন শুরু হয় আগেভাগে, শেষও হয় দ্রæত। যে কারণে প্রথমবারের মতো চা বিরতি আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে মাঠে বাড়তি সময় পাওয়া যায়।

সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়। সাড়ে এগারোটায় লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হয় ১২টা ১০ মিনিটে। ২টা ১০ মিনিট থেকে পরের ২০ মিনিট থাকে চা বিরতি। আর আড়াইটা থেকে চারটা পর্যন্ত হয়ে থাকে দিনের তৃতীয় সেশনের খেলা। এ সময়ের মধ্যে ৯০ ওভারের খেলা না হলে ম্যাচ অফিশিয়ালরা আরও আধ ঘণ্টা খেলা চালিয়ে নিতে পারেন।

এর বাইরে পৃথিবীর অন্যান্য প্রান্তে টেস্টে দিনের খেলা শুরুর সময় ভিন্ন হয়ে থাকে। যেমন ইংল্যান্ডে গ্রীষ্মে খেলা শুরু হয় বেলা ১১টায়। দিবারাত্রির টেস্টে অবশ্য প্রথম সেশনের পর চা বিরতি আর দ্বিতীয় সেশনের পর ডিনার বিরতি দেওয়া হয়ে থাকে। ভারত-দক্ষিণ আফ্রিকার ২ টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top