জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

১০ বছরে ডায়াবেটিস রোগী বেড়ে দ্বিগুণ


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৮:৫৪:৪৬ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : দেশে ক্রমশই বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। প্রতিরোধ সম্ভব এই রোগে গত ১০ বছরে আক্রান্তের সংখ্যা বেড়েছে অন্তত দ্বিগুণ। আক্রান্ত ৫০ শতাংশই থেকে যাচ্ছেন চিকিৎসার বাইরে। তারা জানেনই না তাদের ডায়াবেটিস আছে। এমন পরিস্থিতিতে শুক্রবার দেশে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। বিশ্বব্যাপী ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ দিবসের মূল লক্ষ্য।

বিশেষজ্ঞরা বলছেন, সারাবিশ্বেই ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে। ডায়াবেটিস কেবল একজন ব্যক্তির ওপর নয়, কর্মক্ষেত্রের উৎপাদনশীলতার ওপরও প্রভাব ফেলে। আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ কোটি। ডায়াবেটিস ৭০ শতাংশ পর্যন্ত প্রতিরোধযোগ্য। এখনই প্রতিরোধ করা না হলে ২০৫০ সালে দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩৮ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হয়, যাদের প্রায় অর্ধেকই নারী। ডায়াবেটিস আছে, এমন অর্ধেকেরও বেশি মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৬ জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের ৬৫ শতাংশই পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন।

বিভিন্ন গবেষণায় দেখা যায়, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ও গর্ভের শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। গর্ভকালীন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরও বেশি থাকে।

বারডেম, বিআইএইচএস ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন)-এর ৩৪টি কেন্দ্র এবং ৯৪টি অধিভুক্ত সমিতির মাধ্যমে রাজধানীসহ সারা দেশে ডায়াবেটিস-সেবা দিয়ে থাকে। বাংলাদেশে ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে এই নেটওয়ার্কের মাধ্যমে সেবা পেয়েছেন নিবন্ধিত ৬৫ লাখ রোগী। এর মধ্যে ২০ লাখই ঢাকার। বাকি ৪৫ লাখ ঢাকার বাইরের।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি জানায়, ২০১৫-১৬ সালে ৩৫ লাখ ১০ হাজার, ২০১৬-১৭ সালে ৩৯ লাখ ৭৯ হাজার, ২০১৭-১৮ সালে ৪৪ লাখ ৮৫ হাজার, ২০১৮-১৯ সালে ৪৯ লাখ ৭১ হাজার, ২০১৯-২০ সালে ৫২ লাখ ৭৬ হাজার, ২০২০-২১ সালে ৫৬ লাখ ২৬ হাজার ও ২০২৩-২৪ সালে ৬৫ লাখ রোগী তাদের নেটওয়ার্কে নিবন্ধন করে সেবা নিয়েছেন। ২০২১-২১ ও ২০২২-২৩ এই দুই বছরের তথ্য পাওয়া যায়নি। ২০২৪-২৫ সালের তথ্য এখনো সমিতি আপডেট করেনি। তাতে সমিতির ধারণা রোগী এখন ৭০ লাখের কাছাকাছি। সেই হিসাবে ১০ বছরে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।

তবে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত বা প্রতিবছর নতুন করে কতজন আক্রান্ত হচ্ছেন তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। যদি ৭০ লাখ রোগী শুধু ডায়াবেটিক সমিতির নেটওয়ার্কে নিবন্ধিত থাকেন, তার বাইরে আরও অন্তত ৭০ লাখ রোগী রয়েছেন। যারা চিকিৎসা তো দূরের কথা, জানেনই না তাদের ডায়াবেটিস আছে। এর বাইরে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একটি বড় অংশ চিকিৎসা নিয়ে থাকেন। সেই সংখ্যা কত তারও নির্দিষ্ট পরিসংখ্যান নেই।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক (প্রকাশনা ও জনসংযোগ) ফরিদ কবির জানান, দেশে ডায়াবেটিসের পরিস্থিতি বুঝতে ২০১৮ সালে ১ লাখ লোকের ওপর জরিপ চালানো হয়। তখন নতুন রোগী পাওয়া গিয়েছিল ২৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপে থাকলে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে, স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক ঝুঁকির পাশাপাশি প্রাণ হারানোর ঝুঁকি থাকে। এ অবস্থায় নিয়মিত ব্যায়াম করা, মানসিক চাপমুক্ত থাকা, সুষম খাদ্য খাওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ করা, সুশৃঙ্খল জীবনযাপন করা প্রয়োজন।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top