জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৩১:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।রোববার ইসির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির শিডিউল অনুযায়ী আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুপুরের বিরতির রপর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সঙ্গে মতবিনিময় করবে ইসি।




