জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

শিক্ষার্থীদেরকে শাবি ছাত্রদলের ‘সন্ত্রাসী’ অ্যাখা দেওয়ার নিন্দা শিবিরের


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৩০:১৯ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারী’ অ্যাখায়িত করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। গতকাল রোববার ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নর্বিাচন যথাসময়ে আয়োজনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সন্ত্রাসবাদী মব’ আখ্যা দিয়ে শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে ‘সন্ত্রাসবাদী মব’ বলা শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রতি স্পষ্ট অশ্রদ্ধার শামিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় পূর্বেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রশাসন নির্বাচন কমিশন গঠন করে। কমিশন সকল অংশীজনের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য নির্বাচন-তারিখ ও আচরণবিধি নিয়ে আলোচনা করে।

গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানা যায়, ছাত্রদল ছাড়া প্রায় সকল পক্ষই শীতকালীন ছুটি ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শাকসু নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে। নির্বাচন কমিশনারও মত প্রকাশ করেন যে ৮ তারিখের পর নির্বাচন আয়োজন করা সম্ভব। কিন্তু গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও প্রশাসন হঠাৎ করেই সংবাদ সম্মেলন স্থগিত করে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয় ৯ অথবা ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। এদিকে সকল অংশীজনও ১০ নভেম্বরের মধ্যেই কমিশনের নিকট নিজেদের মতামত প্রদান করেন।

এরপর ১৪ নভেম্বর (শুক্রবার) হঠাৎ করে প্রশাসন সকলের মতামত অগ্রাহ্য করে ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে, যা গণতান্ত্রিক আচরণবিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মিলিত মতামতের স্পষ্ট পরিপন্থী। একইসাথে শীতকালীন ছুটি পিছিয়ে দিয়ে নির্বাচনের সাথে মুখোমুখি অবস্থান তৈরি করে শিক্ষার্থীদের অযথা সংকটে ঠেলে দেওয়া হয়েছে।

এই অযৌক্তিক ঘোষণার প্রেক্ষিতে যথাসময়ে শীতকালীন ছুটি ও যৌক্তিক সময়ে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আবারও জোরালোভাবে আন্দোলনে নামে। কিন্তু এই ন্যায়সঙ্গত ও যৌক্তিক আন্দোলনকে ‘সন্ত্রাসবাদী মব’ বলে আখ্যায়িত করে ছাত্রদল, যা সম্পূর্ণ অযৌক্তিক, উসকানিমূলক এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রতি অশ্রদ্ধার শামিল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা এ ধরনের উসকানিমূলক ও অসৌজন্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

নেতৃবৃন্দ আরও বলেন, সকল পক্ষের মতামত উপেক্ষা করে একপক্ষের দাবির ভিত্তিতে তারিখ ঘোষণা করে প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে অবজ্ঞা করেছে, যা জুলাই-পরবর্তী এই প্রশাসনের জন্য লজ্জাজনক ও সম্পূর্ণ অগণতান্ত্রিক আচরণ। যৌক্তিক সময়ে শাকসু নির্বাচন না হলে এটি প্রশাসনের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। তাই আমরা শীতকালীন ছুটি যথাসময়ে বহাল রেখে অবিলম্বে যৌক্তিক ও গ্রহণযোগ্য সময়ে শাকসু নির্বাচন ঘোষণা করা দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top