ফেঞ্চুগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:১৩:৪৬ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, সম্মান এবং দলগত চেতনা শেখায়। এলাকার যুবসমাজকে যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত করা যাবে, সমাজ তত বেশি সুস্থ ও শান্তিপূর্ণ হবে। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা যে দক্ষতা, পরিশ্রম ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে, তা সত্যিই প্রশংসারযোগ্য।
শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জের মানিক কোনা স্কুল এন্ড কলেজ মাঠে মানিক কোনা যুব সমাজ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান ছুরু’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এমরান উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মানিক কোনা মাঝপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে গোলাপগঞ্জের হাওয়রতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি





