দিনারের পিতার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯:৫৮ অপরাহ্ন
গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি





