শাবিতে দুই সহকারী প্রক্টর ও ভিসির এপিএস নিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:২৪:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর ও ভিসির এসিসট্যান্ট প্রাইভেট সেক্রেটারী (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. শাসছুদ্দীন ও সমাজকর্ম বিভাগের প্রভাষক তারিক এম এ কাইয়ুমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জুনিয়র স্টোর অফিসার মো. মোয়াজ্জেম হোসেনকে ভাইস চ্যান্সেলরের এসিসট্যান্ট প্রাইভেট সেক্রেটারী (এপিএস) হিসেবে বদলি করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন।





