বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:২৪:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি। বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন মো. আসাদুজ্জামান।গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।





