র্যাবের অভিযানে আরো ২টি পাইপগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:১২:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিশেষ অভিযানে আরও দুটি পাইপগান উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি উদ্ধার করা হয়। এসময় আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, জিডি দায়ের করে পাইপগান দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে র্যাব-৯ নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকা সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটোর, ১টি সাইন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ২০টি এয়ারগান উদ্ধার করেছে।





