রমজানে বন্ধ থাকবে কলেজ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:০৭:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আসন্ন রমজান মাসে বন্ধ থাকবে দেশের সব কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা ২৬ দিনের ছুটি পাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।





