রংপুরে ভূমিকম্প অনুভূত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:০৫:৪৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রংপুরের ঠাকুরগাঁও জেলার ৩৩ কিলোমিটার পূর্বে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ওই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।






