জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৫ ঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৭:১৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের আরজু মিয়ার বাড়িতে সোমবার রাত ৯টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসার পূর্বেই ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।





