নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের পাশে ইবনে সিনা হাসপাতাল
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫:৪০ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট ইবনে সিনা হাসপাতাল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন সিলেট ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের হাতে ১০ হাজার করে নগদ মোট ৫০ হাজার টাকা তুলে দেন। এছাড়াও ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ৫টি পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগপঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, ভাদেশ্বর ইউনিয়নের জামায়াতের সভাপতি মো. দেলাওয়ার হোসাইন, মাস্টার আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাদেশ্বর ইউনিয়নের সহ-সভাপতি শাহজান আহমদ সাজু, জামায়াতে ইসলামী ৯নং ওয়ার্ড সহ সভাপতি আল হিলাল, সেক্রেটারী রুজেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন শিবিরের সভাপতি শাকিল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন শিবিরের সেক্রেটারি রেজু আহমদ প্রমুখ।






